জড়িত সন্দেহে আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বাসভবনে ককটেল হামলার সঙ্গে জড়িত সন্দেহে চাঁদপুর থেকে গতকাল শুক্রবার রাতে দুজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটক হওয়া ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম ও ফরিদ উদ্দিন। তাঁরা দুজনই চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের নেতা।দুজনকে আটক করার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান। প্রথম আলো ডটকমকে তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে চাঁদপুর সদর থেকে ছাত্রদলের ওই দুই নেতাকে আটক করে ডিবির একটি দল। রাতেই তাঁদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় ডিবির দলটি। বর্তমানে ডিবির হেফাজতে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।গত ২৮ মে ভোরে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বাসভবনে তিনটি ককটেল ছোড়া হয়। মন্ত্রী তখন বিদেশ সফরে ছিলেন। তাঁর স্বামী ও দুই সন্তান ওই সময় বাসায় ছিলেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।