জড়িত সাংবাদিকদের সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক নেতাদের ওপর হামলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের চিহ্নিত করে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন থেকে তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আজ রোববার পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি ছিল। মানববন্ধন শুরুর আগে দুপুর পৌনে ১২টার দিকে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। মানববন্ধন শেষে সাংবাদিকদের চারটি ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টারস ইউনিটির নেতারা এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেন।সভায় বলা হয়, ‘হামলাকে কেন্দ্র করে এটিএন বাংলা ও এটিএন নিউজ যে সংবাদ প্রচার করছে তা উদ্দেশ্যমূলক, বিভ্রান্তিকর ও অসত্য।’সভায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ মানববন্ধন কর্মসূচিতে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের ভাড়াটে উচ্ছৃঙ্খল ব্যক্তিরা হামলা চালিয়েছে বলে উল্লেখ করে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সাংবাদিক নেতারা মনে করেন, এ হামলা সাংবাদিকদের ঐক্যের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চলমান আন্দোলন ব্যাহত করার অপচেষ্টা।জানা গেছে, আজ মানববন্ধন শুরুর আগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতা জাহাঙ্গীর আলম প্রধান বক্তব্য দেন। এ সময় তিনি এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গ্রেপ্তার এবং তাঁর মালিকানাধীন দুটি চ্যানেলের সাংবাদিকদের মালিকের দোসর আখ্যা দিয়ে বক্তব্য দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষুব্ধ হয়ে সেখানে উপস্থিত এটিএন বাংলার কয়েকজন সাংবাদিক তাঁকে লাঞ্ছিত করেন বলে মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকেরা জানান।সাংবাদিকেরা জানান, জাহাঙ্গীর আলম প্রধানকে টেনেহিঁচড়ে ও কিলঘুষি মারতে মারতে জাতীয় প্রেসক্লাবের ভেতর পর্যন্ত নিয়ে যায়। এ সময় অন্যান্য সাংবাদিক নেতা তাঁকে রক্ষা করেন। তখন জাহাঙ্গীর আলম প্রধানের পক্ষে একদল সাংবাদিক লাঠি নিয়ে এটিএন বাংলার সাংবাদিকদের দিকে তেড়ে যান। এতে প্রেসক্লাবে তুমুল হট্টগোল বাধে। সাংবাদিক নেতাদের হস্তক্ষেপ পরিস্থিতি শান্ত হয়।