জয় অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত নন: মির্জা আজম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের নেতা মির্জা আজম দাবি করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত নন। জয় ভিওআইপি ব্যবসায় জড়িত বলে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন যে অভিযোগ করেছেন, তাকে তিনি ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন।আজ শনিবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা আজম এসব কথা বলেন।মির্জা আজম এ ব্যাপারে কোনো তথ্য-প্রমাণ বিএনপির কাছে থাকলে তা জাতির সামনে উপস্থাপনের আহ্বান জানিয়েছেন।