জয় আওয়ামী লীগের সদস্য হলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের সদস্যপদ দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে রংপুর টাউন হলে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় জয়কে সদস্যপদ দেওয়া হয়। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম হানিফ এ কথা জানান।