জয়নাল আবদিন ও অ্যানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক ও লক্ষ্মীপুরের সাংসদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানির বিরুদ্ধে আজ বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। চট্টগ্রাম বিচারিক হাকিম ইব্রাহিম মিঞার আদালতে এই আদেশ দেওয়া হয়।আজ সকালে চট্টগ্রামের আইনজীবী দীর্ঘতম বড়ুয়া তাঁদের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন। মামলার আরজিতে বাদী বলেন, ১১ মার্চ জয়নাল আবদিন ও শহীদউদ্দিন চৌধুরী জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত বলে মন্তব্য করেন। এতে জয়ের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।শুনানি শেষে আদালত এই আদেশ দেন।