জয়নাল আবদিন ফারুকের জামিন লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুককে ১০০ কোটি টাকার মানহানির মামলায় আজ বৃহস্পতিবার জামিন দিয়েছেন আদালত। মুখ্য বিচারিক হাকিম অমূল্য কুমার সরকার ১০ হাজার টাকার বন্ডে জামিন দিয়ে আগামী ৯ জুন মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িয়ে বক্তব্য দেওয়ায় জয়ের ১০০ কোটি টাকার মানহানি হয়েছে অভিযোগ এনে জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম গত ১৮ মার্চ আদালতে মামলা দায়ের করেন।মামলার অভিযোগে বলা হয়, সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ গত ১২ মার্চ নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে সজীব ওয়াজেদ জয়কে জড়িয়ে ভিওআইপি ব্যবসার অভিযোগ আনেন, যা ভিত্তিহীন। এতে জয়ের ১০০ কোটি টাকার মানহানি হয়েছে দাবি করে এ মামলা করা হয়েছে।মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জয়নাল আবদিন বলেন, ‘গতকাল বুধবার সরকার অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচটি টেলিফোন কোম্পানির লাইসেন্স বাতিল করেছে। জাতীয় সংসদে আমার দেওয়া বক্তব্যের পর সরকার বিভিন্ন রকমের ব্যবস্থা নিয়েছে। ফলে অবৈধ ভিওআইপি ব্যবসা যে দেশে চলছিল তা প্রমাণিত হয়েছে।’