জয়নাল আবদিনকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুককে পৃথক আটটি মামলায় আগামী আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আজ বুধবার বিকেলে বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আজ জয়নাল আবদিন আদালতে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত আত্মসমর্পণ করতে সময়সীমা বেঁধে দেন। একই সঙ্গে এ সময়ের মধ্যে তাঁকে হয়রানি ও গ্রেপ্তার না করার কথাও বলেছেন আদালত।জয় অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত—জয়নাল আবদিনের এমন বক্তব্যে জয়ের মানহানি হয়েছে, এই অভিযোগে মামলা আটটি দায়ের করা হয় ঢাকা, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, বগুড়া, পঞ্চগড়, মাগুড়া ও রাজবাড়ীতে।