জয়নুল আবদিন ফারুকের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ঘটনায় মহানগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার আবদুল জলিলের নেতৃত্বে ওই কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।শামসুল হক টুকু জানান, তদন্ত প্রতিবেদনে দোষী প্রমাণিত হলে তাঁর বা তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, পুলিশ একটি শৃঙ্খলা বাহিনী। তাই তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়া যায় না। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘রাজনীতিবিদদের মতো আমিও বিষয়টি ভালোভাবে দেখছি না। আমরা রাজনীতিবিদদের প্রতি সংবেদনশীল। সরকার পুলিশকে প্রভাবমুক্ত থেকে কাজ করার সুযোগ দিয়েছে।’