জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে পুলিশের মামলা
পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শেরেবাংলা থানায় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শেরেবাংলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমুল করিম বাদী হয়ে গতকাল বুধবার মধ্যরাতে মামলাটি করেন।মামলায় বিরোধীদলীয় চিফ হুইপের সঙ্গে সাংসদ পাপিয়া সারোয়ারসহ ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, মামলার অভিযোগে বলা হয়েছে গতকাল মানিক মিয়া এভিনিউতে বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে জয়নুল আবদিন ফারুক, পাপিয়া সরোয়ারসহ ১০ থেকে ১২ জন ব্যক্তি পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ভয়ভীতি প্রদর্শন করে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার হারুনুর রশিদ, সহকারী কমিশনার বিপ্লব কুমার ও থানার এক উপপরিদর্শককে (এসআই) মারধর করার অভিযোগ আনা হয়েছে।তবে এ মামলায় কাউকে এখনো আটক বা গ্রেপ্তার হয়নি।