জয়নুল আবেদীনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি
বিএনপির বিগত কমিটির আইন সম্পাদক জয়নুল আবেদীনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার দলের চেয়ারপাসন বেগম খালেদা জিয়া গঠনতন্ত্রের ৫(গ) ধারায় প্রাপ্ত ক্ষমতাবলে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সদস্যপদ ফিরিয়ে দেন।২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি তাঁর প্রাথমিক সদস্যপদসহ অন্যান্য পদ থেকে বহিষ্কার করে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ওই নির্বাচনে তিনি বরিশালের একটি আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করায় দল তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।জয়নুল আবেদীন বর্তমানে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে কাজ করছেন। তিনি বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য ৪ মার্চ চেয়ারপারসন বরাবর আবেদন করেন।বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন, বিএনপি আশা করে, জয়নুল আবেদীন দলের গঠনতন্ত্র মোতাবেক শৃঙ্খলা, নীতি, আদর্শ ও সিদ্ধান্ত মেনে চলবেন।