জয়নুলের চ্যালেঞ্জ আবেদনের শুনানি ২৭ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারধর ও হত্যাচষ্টোর অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের করা মামলা খারিজ করে, আদালতের দেওয়া আদেশ চ্যালেঞ্জ করে আবেদন করা হয়েছে। আজ রোববার জয়নুলের আইনজীবী সানাউল্লাহ মিয়া ঢাকার মহানগর দায়রা জজ জহিরুল হকের আদালতে এ আবেদন করেন। আবেদনটি গ্রহণ করা হবে কি না, আদালত ২৭ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন। লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপিদলীয় সাংসদ এ বি এম আশরাফউদ্দিন নিজান বাদী হয়ে গত বছরের ১০ জুলাই আদালতে নালিশি এ মামলাটি করেছিলেন। মামলায় ঢাকা মহানগর পুলিশের তত্কালীন অতিরিক্ত উপকমিশনার হারুন-অর-রশীদ, সহকারী কমিশনার বিপ্লব সরকার এবং অজ্ঞাতনামা আরও ৩০ পুলিশ সদস্যকে আসামি করা হয়। আদালত ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।আদালত ৩ সেপ্টেম্বর প্রতিবেদন গ্রহণ করে ফেৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় নালিশি আবেদনটি খারিজ করে দেন। প্রতিবেদনে বলা হয়েছে, হরতাল চলাকালে সাংসদ জয়নুল আবদিন ও সংরক্ষিত আসনের সাংসদ সৈয়দা আসিফা আশরাফি উসকানিমূলক আচরণ করেন। তখন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার চষ্টো করে। এতে অপ্রীতিকর ঘটনা ঘটে। নালিশি অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। মামলায় অভিযোগ করা হয়েছিল, গত বছরের ৬ জুলাই ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে সংসদ ভবনের সামনে বিরোধীদলীয় ২২ জন সাংসদ পদযাত্রা করেন। এ সময় পুলিশের অতিরিক্ত উপকমিশনার হারুন-অর-রশীদ ও সহকারী কমিশনার বিপ্লব সরকারের নেতৃত্বে পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তঁাদের ঘিরে রাখা হয়। সাংসদেরা এর প্রতিবাদ করলে আসামিরা জয়নুল আবদিনের হাতে থাকা স্কর্্যাপ ব্যান্ডেজ টেনেহঁিচড়ে খুলে ফেলেন এবং কিল-ঘুষি মারেন। একপর্যায়ে তঁাকে বেধড়ক লাঠিপেটা করা হয়। হারুন লাঠি দিয়ে জয়নুল আবদিনকে হত্যার উদ্দেশে মাথার বঁা পাশে গুরুতর আঘাত করেন। একপর্যায়ে তিনি ন্যাম ভবনে আশ্রয় নিলে সেখান থেকে তঁাকে টেনেহঁিচড়ে রাস্তায় এনে গুলি করার হুমকি দেওয়া হয়।