জয়পুরহাট থিয়েটারে রজতজয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট থিয়েটারে রজতজয়ন্তী উপলক্ষে গত বছরের ৩০ ডিসেম্বর বেলা ১১টায় জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে স্টেশন রোডে থিয়েটার কার্যালয়ে গিয়ে শেষ হয়।জয়পুরহাট থিয়েটার কার্যালয়ে থিয়েটারের সহসভাপতি বকুল সওদাগরের সভাপতিত্বে এক স্মৃতিচারণা অনুষ্ঠিত হয়। থিয়েটারের সঙ্গে জড়িত নাট্যকর্মীরা আলোচনায় অংশ নেন। থিয়েটারের সহসভাপতি এ বি এম হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আজাহার আলী, দপ্তর সম্পাদক দিলীপ সেন, উত্পল কুমার মণ্ডল, মাহমুদুর রহমান প্রমুখ স্মৃতিচারণা করেন।থিয়েটারের কর্মীরা জয়পুরহাটের নাট্যজগেক আরও গতিশীল করার জন্য এবং গণমানুষের নাটক প্রদর্শনে সবাই একযোগে কাজ করবেন এমন আশাবাদ ব্যক্ত করেন।