প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ সদস্যের তদন্ত দলের প্রধান এম সানাউল হক জয়পুরহাট সার্কিট হাউসের হলরুমে এক মতবিনিময় সভায় বলেন, ‘আপনারা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে সাক্ষ্য দেবেন। আপনাদের পরিচয় গোপন রাখা হবে। প্রয়োজনে আপনারা সঠিক তথ্য লিখিতভাবেও তদন্ত সংস্থার কাছে দাখিল করতে পারবেন।’ সাক্ষীদের কেউ ভয়ভীতি দেখালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানা। এম সানাউল হক সাংবাদিকদের জানান, তদন্ত সংস্থা আজ জয়পুরহাট সদর উপজেলার পাগলা দেওয়ান ও কড়ই কাদিপুর বধ্যভূমি পরিদর্শন করবে। এর পর তারা আক্কেলপুর, পাঁচবিবি ও ক্ষেতলাল উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন।মতবিনিময় সভায় বক্তব্য দেন জয়পুরহাটের জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস ও পুলিশ সুপার মোজাম্মেল হক।