জয়পুরহাটে বগি লাইনচ্যুত, দিনাজপুর-রংপুরের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা থেকে পার্বতীপুরগামী টিএইচ ৪২ নম্বর তেলবাহী ট্রেনের পাঁচটি বগি আজ শনিবার জয়পুরহাট রেলস্টেশন অতিক্রম করার সময় লাইনচ্যুত হয়েছে। এ কারণে সৈয়দপুর-খুলনা, সৈয়দপুর-রাজশাহী-নীলফামারী, ঢাকা ও দিনাজপুর রুটে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।আজ বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।সান্তাহার রেলস্টেশনের মাস্টার আব্দুল করিম জানান, সন্ধ্যায় পার্বতীপুর ও ঈশ্বরদী থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।ট্রেন চলাচল বন্ধ হওয়ার কারণে সান্তাহার জংশন স্টেশনসহ পার্শ্ববর্তী স্টেশনগুলোতে একাধিক ট্রেন আটকা পড়েছে। এসব স্টেশনে আটকা পড়া যাত্রীরা তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েছে।