জয়পুরহাটে ব্যাটারি চালিত অটোরিকশা সমিতির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলার ব্যাটারি চালিত অটোরিকশা সমিতি তাদের ছয় দফা দাবি আদায় ও জয়পুরহাট মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন কর্তৃক অটোরিকশা চলাচলে বাধা প্রদানের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন অটোরিকশা চালকেরা। ৯ আগস্ট জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্ব্বরের সামনে ব্যাটারি চালিত সহস্রাধিক অটোরিকশা চালক মানববন্ধন করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও পরে কেন্দ্রীয় মসজিদ চত্বরে সমাবেশ করেছেন। দাবিসমূহ হচ্ছে মোটর মালিক ও শ্রমিকদের দ্বারা জেলায় অটোরিকশা চলাচলে বাধা দেওয়া যাবে না এবং সন্ত্রাসী তৎপরতা বন্ধ করতে হবে। জয়পুরহাট জেলায় চারটি পৌরসভা এলাকায় অটোরিকশার স্ট্যান্ড দিতে হবে ও পরিবেশের জন্য ক্ষতিকর শ্যালো ইঞ্জিন দ্বারা চালিত বেবিট্যাক্সির স্ট্যান্ড পৌর এলাকার বাইরে করতে হবে ইত্যাদি।