জয়পুরহাটে ২০ জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বোচ্চ সাড়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে বিডিআর বিদ্রোহ মামলায় জয়পুরহাট ৩ রাইফেল ব্যাটালিয়নের ২০ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। জয়পুরহাট ৩ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৩ আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। আসামিদের মধ্যে সাড়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত হলেন ওহিদুল ইসলাম, পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ওবায়দুল ইসলাম, চার বছরের সাজাপ্রাপ্ত বিপ্লব হোসেন, তিন বছর নয় মাসের সাজাপ্রাপ্ত মফিজুর হক, তিন বছর তিন মাসের সাজাপ্রাপ্ত রবিউল ইসলাম, তিন বছরের সাজাপ্রাপ্ত ফিরোজ উদ্দীন ও আবদুল মান্নান। দুই বছরের সাজাপ্রাপ্ত আবদুল লতিফ, সিদ্দিকুর রহমান ও ল্যান্স নায়ক আবদুল করিম। এক বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি আবদুর রাজ্জাক ও সেপাই আবদুল করিম। এক বছরের সাজাপ্রাপ্ত আফজাল হোসেন। নয় মাসের সাজাপ্রাপ্ত আসামি মনিরুল ইসলাম, ছয় মাসের সাজাপ্রাপ্ত জামাল উদ্দীন, আনিসুর রহমান, আসাদুজ্জামান ও হাফিজুর রহমান এবং চার মাসের সাজাপ্রাপ্ত জাবিরুল ইসলাম ও আক্তারুজ্জামান লিটন। তাঁদের প্রত্যেককে সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করে হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে নয়টায় আদালতের বিচারকাজ শুরু হয়। আদালতের প্রধান বিচারক দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মো. সালেহ আহমদ আদালতে আসামিদের উপস্থিতিতে রায় পড়ে শোনান। এ সময় আদালতে অন্য বিচারকেরা উপস্থিত ছিলেন। বিডিআর বিদ্রোহের ঘটনায় জয়পুরহাট ৩ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মেজর শফিকুল ইসলাম বাদী হয়ে ওই ২০ সদস্যের বিরুদ্ধে বিডিআর আইনে মামলা করেন। ছয় বিচার কার্যদিবসে রাষ্ট্রপক্ষে ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। ২০ জন আসামির মধ্যে ১৩ জন আদালতে নিজেদের দোষ স্বীকার করেন। বাকি সাতজন আসামি নিজেদের নির্দোষ দাবি করেন।