জয়পুরহাটের আসামিদের বিরুদ্ধে রায় কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের মামলায় জয়পুরহাট ৩ রাইফেল ব্যাটালিয়নের ২০ আসামির বিরুদ্ধে কাল বৃহস্পতিবার রায় ঘোষণা করা হবে। বিডিআরের জয়পুরহাট সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৩-এর সভাপতি দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল সালেহ আহম্মদ রায়ের এ দিন ধার্য করেন।মামলা সূত্রে জানা গেছে, জয়পুরহাট ৩ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় ওই ব্যাটালিয়নের সুবেদার মেজর শফিকুল ইসলাম বাদী হয়ে বিডিআর আইনে ২০ জনের বিরুদ্ধে মামলা করেন। রাষ্ট্রপক্ষের ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, বাদীপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত কাল রায় ঘোষণার দিন ধার্য করেন। এ মামলায় ২০ জন আসামির মধ্যে ১৩ জন আদালতে দোষ স্বীকার করে ক্ষমা চান। বাকি সাতজন নিজেদের নির্দোষ দাবি করেন।