জয়পুরে খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুর পৌঁছেছেন ভারত সফররত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে শিল্পমন্ত্রীর দেওয়া এক নৈশভোজে যোগ দেবেন তিনি।খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, আজ বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় দিল্লি থেকে জয়পুরের উদ্দেশে সড়কপথে রওনা হন বিরোধীদলীয় নেত্রী। বেলা সাড়ে তিনটার দিকেতিনি জয়পুর পৌঁছান। বিকেলে তিনি ‘আম্বর ফোর্ট’ পরিদর্শনে যাবেন। রাতে রাজস্থানের শিল্পমন্ত্রীর দেওয়া নৈশভোজে যোগ দেবেন তিনি। আগামীকাল সকালে আজমিরে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.)-এর মাজার জিয়ারত করার কথা রয়েছে তাঁর।এক সপ্তাহের সফরে গত রোববার দিল্লি পৌঁছান বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। এরই মধ্যে তিনি দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং, বিরোধীদলীয় নেতা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এই সফরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে। তবে এ বিষয়ে দিনক্ষণ এখনো ঠিক হয়নি।