জয়পুরে ভুটান রাজদম্পতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের পর প্রথম সফর হিসেবে ভারতে এসে আজ শনিবার জয়পুরের ঐতিহাসিক আমির দুর্গ দর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও রানি জেটসান পেমা। খবর রয়টার্স।রয়টার্স জানিয়েছে, ভারতে তাঁদের সফর নয় দিনের। এরই অংশ হিসেবে জয়পুরের ঐতিহাসিক আমির দুর্গ দেখতে নববিবাহিত রানি জেটসান পেমাকে সঙ্গে নিয়ে যান ভুটানরাজ।জয়পুরের আমির দুর্গটি শৈল্পিক কারুকাজের জন্য বিখ্যাত। এ ছাড়া প্রতিরোধমূলক কেল্লা এবং এর প্রধান ফটকের নকশার কারণেও এর বেশ সুনাম আছে।

গত ১৩ অক্টোবর ভুটানের ৩১ বছর বয়সী রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ২১ বছর বয়সী পেমাকে বিয়ে করেন। পরে ভুটানের পুনাখা শহরে বিবাহোত্তর সংবর্ধনা শেষে তাঁরা দুজনেই মধুচন্দ্রিমায় ভারতে যান। এ মাসের ৩১ তারিখ পর্যন্ত তাঁরা ভারতেই কাটাবেন বলে জানা গেছে।