জয়াবর্ধনে-থারাঙ্গা ঝড়ো ব্যাটিংয়ে জয়ের পথে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ওপেনার মাহেলা জয়াবর্ধনে ও উপুল থারাঙ্গার ঝড়ো ব্যাটিংয়ে জয়ের পথে শ্রীলঙ্কা। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৫০ রানের টার্গেটে খেলতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৩০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৮৪ রান। জয়াবর্ধনে ৮৬ বলে ৮৮ ও থারাঙ্গা ৯৩ বলে ৯৩ রান নিয়ে ব্যাট করছেন। ইনজুরির কারনে খেলতে না আসলেও দিলশান ইনজুরিতে পড়ায় জয়াবর্ধনে ঢাকায় ডেকে পাঠানো হয়। মিডলওর্ডারে খেললেও জয়াবর্ধনে আজ ওপেন করতে নেমে দলকে জয়ের প্রান্তে নিয়ে যাচ্ছেন।এর আগে ব্যাট করে পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেটে ২৪৯ রান তোলে বাংলাদেশ। ওপেনার ইমরুল কায়েসের ৫৪ বলে ৪২, রকিবুলের ৭১ বলে ৪৩, সাকিব আল হাসানের ৭৫ বলে সর্বোচ্চ ৪৭ ও মুশফিক রহিমের ২২ বলে ঝড়ো ৩২ রানের ইনিংসে বাংলাদেশ এ রান তোলে। প্রথম দুই ম্যাচে দুই রান করা অধিনায়ক সাকিব রানে ফেরায় কিছুটা স্বস্তি পায় দর্শকরা।শ্রীলঙ্কার হয়ে কুলাসেকেরা ১০ ওভারে ৪৮, রনদ্বীপ ১০ ওভারে ৪০ ও পেরেরা ১০ ওভারে ৩২ রান দিয়ে দুটো করে উইকেট নেন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬০ ও গতকাল ভারতের সঙ্গে ২৯৬ রান তুললেও আজ বেশি রান করতে পারেনি বাংলাদেশ। গতকাল ভারতের বিরুদ্ধে ২৯৬ রান তোলায় আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ত্রিদেশীয় আইডিয়া কাপে ভর করেছে শিশিরের ভয়। আর তাই টসে জিতে সব অধিনায়ক পরে ব্যাট করাকেই নিরাপদ মনে করছেন। শ্রীলঙ্কার অধিনায়ক সাঙ্গাকারাও সেই কাজটিই করেছেন। আজ শুক্রবার দুপুরে টসে জিতে স্বাগতিক বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। ওয়েবসাইট।