জয়াবর্ধনে-থারাঙ্গার সেঞ্চুরিতে ফাইনালে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থারাঙ্গা-জয়াবর্ধনের দুই সেঞ্চুরিতে শ্রীলঙ্কা এই সিরিজে দ্বিতীয়বারের মত হারালো বাংলাদেশকে। আর তিন ম্যাচে তিন জয়ে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছাল দলটি। জয়াবর্ধনে ১১৭ বলে ১০৮ ও অপর ওপেনার থারাঙ্গা ১২৬ বলে ১১৮ রান করে অপরাজিত থাকেন। দুই ওপেনার ৩৭ ওভার ৫ বলে তোলেন ২১৫ রান। এরপর জয়াবর্ধনে ছক্কা নাঈমের বলে আউট হলেও শেষ কাজটুকু সারেন থারাঙ্গা-সাঙ্গাকারা জুটি। ৪২ ওভার ৫ বলে ১ উইকেটে ২৫২ রান তোলে সফরকারিরা। বাংলাদেশ হারে নয় উইকেটে। সাঙ্গাকারা করেন ১৪ বলে ১৭। ম্যাচসেরা হন উপুল থারাঙ্গা। ইনজুরির কারনে বাংলাদেশ সফরে না এলেও দিলশান আহত হওয়ায় আবার বাংলাদেশে আসতে হয় সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনকে। এসেই আজ প্রথম ম্যাচে করলেন সেঞ্চুরি। মিডল ওর্ডারে নিয়মিত ব্যাট করলেও আজ থারাঙ্গার সঙ্গে ওপেনিংয়ে নেমে করলেন ক্যারিয়ারে ১২তম সেঞ্চুরি। জেতালেন দলকে। থারাঙ্গার এটি অষ্টম সেঞ্চুরি, আর বাংলাদেশের বিপক্ষে তৃতীয়।এর আগে ব্যাট করে পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেটে ২৪৯ রান তোলে বাংলাদেশ। ওপেনার ইমরুল কায়েসের ৫৪ বলে ৪২, রকিবুলের ৭১ বলে ৪৩, সাকিব আল হাসানের ৭৫ বলে সর্বোচ্চ ৪৭ ও মুশফিক রহিমের ২২ বলে ঝড়ো ৩২ রানের ইনিংসে বাংলাদেশ এ রান তোলে। প্রথম দুই ম্যাচে দুই রান করা অধিনায়ক সাকিব রানে ফেরায় কিছুটা স্বস্তি পায় দর্শকরা।শ্রীলঙ্কার হয়ে কুলাসেকেরা ১০ ওভারে ৪৮, রনদ্বীপ ১০ ওভারে ৪০ ও পেরেরা ১০ ওভারে ৩২ রান দিয়ে দুটো করে উইকেট নেন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬০ ও গতকাল ভারতের সঙ্গে ২৯৬ রান তুললেও আজ বেশি রান করতে পারেনি বাংলাদেশ। গতকাল ভারতের বিরুদ্ধে ২৯৬ রান তোলায় আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ত্রিদেশীয় আইডিয়া কাপে ভর করেছে শিশিরের ভয়। আর তাই টসে জিতে সব অধিনায়ক পরে ব্যাট করাকেই নিরাপদ মনে করছেন। শ্রীলঙ্কার অধিনায়ক সাঙ্গাকারাও সেই কাজটিই করেছেন। আজ শুক্রবার দুপুরে টসে জিতে স্বাগতিক বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। ওয়েবসাইট।