জয়ার সম্পত্তির মূল্য ৯১ কোটি আর অমিতাভের ৪০২ কোটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড তারকা অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চনের সম্পত্তির মূল্য ৯১ দশমিক ৬৫ কোটি রুপি। এ ছাড়া মুম্বাইয়ের ‘জলসা’ বাড়ির মালিকানা তাঁর। মধ্যপ্রদেশের ভূপালে রয়েছে তাঁর দুটি ফ্ল্যাট। জয়া বচ্চন এবার ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার নির্বাচনে অংশ নেওয়ার জন্য সমাজবাদী দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে মনোনয়নপত্রের সঙ্গে সম্পত্তিসংক্রান্ত হলফনামায় জয়া এসব তথ্য দেন। এই হলফনামায় তিনি অমিতাভ বচ্চনের সম্পত্তির পরিমাণ উল্লেখ করেছেন এভাবে: অমিতাভের রয়েছে ৪০২ দশমিক ২১ কোটি রুপির সম্পত্তি। ভারতের গুরুগাঁও এবং ফ্রান্সে রয়েছে বাড়ি। উত্তর প্রদেশে দুজনের নামেই আছে কৃষিজমি। দুজনের রয়েছে মার্সিডিজসহ ১১টি গাড়ি। এর মধ্যে নয়টি অমিতাভের। অমিতাভের আরও আছে ৯ দশমিক ১১ লাখ রুপি মূল্যের একটি কলম এবং ১ দশমিক ৭১ কোটি রুপি মূল্যের একটি হাতঘড়ি।