জয়িতা একদিন আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হবে
সুপারশপ জয়িতার ব্র্যান্ড পরামর্শক অভিনেত্রী শমী কায়সার। এই সুপারশপ নিয়ে কথা হয় তাঁর সঙ্গেজয়িতা নামকরণ কেন?জয়িতা মানেই বিজয়ী, যে জয় করতে জানে। আমরা এ দেশের নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা নারীদের বিজয় দেখতে চাই। আমরা চাই, আমাদের দেশের নারীরা শোষণ-বঞ্চনার নাগপাশ ছিন্ন করে স্বাবলম্বী হবেন। সবাইকে সেই পথে উদ্বুদ্ধ করতেই এমন নামকরণ।এর কাজের ধরন সম্পর্কে একটু বলুন।একজন নারী ঘরে বসে যেকোনো ধরনের পণ্য তৈরি করতে পারলেও এসব পণ্যের সঠিক বাজারজাতকরণ ও প্রচারের অভাবে সঠিক মূল্য পাওয়া সম্ভব হয় না। আর এতে ওই সব নারী কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। তাই তৃণমূল নারীদের পণ্য বিক্রি ও তা জনপ্রিয় করার কাজটি করবে সুপারশপ জয়িতা।‘আপন সংস্কৃতির পণ্যমেলা’ স্লোগান কেন?মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত জয়িতা হচ্ছে তৃণমূল নারীদের তৈরি পণ্যের দেশীয় বাজার। তাই একে আমরা বলছি আপন সংস্কৃতির পণ্যমেলা। অর্থাৎ এখানে আমাদের দেশীয় সংস্কৃতির সব ধরনের পণ্যের সমাহার থাকবে। ঘর-গেরস্থালি থেকে শুরু করে যাপিত জীবনের প্রয়োজনীয় সব ধরনের উপকরণের এক বিরাট বাজার এ জয়িতা।জয়িতা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী?আমিসহ জয়িতার সব কর্মী একে নিয়ে স্বপ্ন দেখছি। আমরা স্বপ্ন দেখছি, জয়িতা একদিন জাতীয় থেকে আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হবে।