জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে জয়ের দ্বারপ্রান্তে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের ছুড়ে দেওয়া ২০০ রানের লক্ষ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০ ওভারে কোনো উইকেট না হারিয়ে শ্রীলঙ্কা করেছে ১৭২ রান। দিনেশ চান্দিমাল ১৬ বলে ৬ ও দিলশান ৮৪ বলে ৮৮ রানে অপরাজিত আছেন। জয় পেতে শ্রীলঙ্কার দরকার আর মাত্র ২৮ রান। হাতে আছে ৯ উইকেট। রান আউট হওয়ার আগে উপল থারাঙ্গা ৭৯ বলে করেন ৭২ রান।ফাইনালে টসে জিতে প্রথমে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারানোর পর ফাইনালে মাত্র ১৯৯ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। আগের ম্যাচে সেঞ্চুরি করা টেইলর আজ জ্বলে উঠতে পারেননি। ১৯ রান করে দিলহারা ফার্নান্দোর বলে সামারাবীরার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন প্যাভিলিয়নে।৪৯ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর গ্রেগ ল্যাম্বকে সঙ্গে নিয়ে চতুর্থ জুটিতে ৯০ রানের জুটি গড়েন টাইবু। ৭১ রানে যখন তিনি ফিরে যান, তখন দলীয় সংগ্রহ ১৩৯। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতনের মধ্য দিয়ে ১৯৯ রানে শেষ হয় স্বাগতিকদের ইনিংস। ল্যাম্ব করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান। ফার্নান্দো নেন ৩ উইকেট। জীবন মেন্ডিস ও অজন্তা মেন্ডিস নেন ২টি করে উইকেট। ওয়েবসাইট।