জয়ের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃস্বপ্নের ২০০৩ বিশ্বকাপটিই শুধু ফিরিয়েছে শূন্য হাতে। এর আগে ও পরের দুটি বিশ্বকাপে জয়ের আনন্দে হেসেছে বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের পাঁচটি জয়ই প্রেসবক্সে বসে দেখেছেন শুধুই উৎপল শুভ্রপ্রথম বলে কথাবিপক্ষ স্কটল্যান্ড, ১৯৯৯, এডিনবরাম্যাচটি ছিল আইসিসির দুই সহযোগী দেশের লড়াই, যেটিকে দুদলই ঘোষণা করেছিল ‘আমাদের ফাইনাল’ বলে। ম্যাচটাও হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম এবর্ং ওয়ানডেতে মাত্র দ্বিতীয় জয়ের নায়ক ছিলেন শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া মিনহাজুল আবেদীন। ৩ রানে স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে যাওয়াটা কাজে লাগিয়ে তিনি করেন ৬৮ রান। ২৬ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পরও বাংলাদেশ তাই ১৮৫ করতে পারে। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান এসেছিল অতিরিক্ত খাতে। ২৮টি ওয়াইড ও ১১টি নো বল করেছিলেন স্কটিশ বোলাররা। এরই জের, স্লো ওভার রেটের শাস্তি হিসেবে স্কটল্যান্ডের ইনিংসেরএক ওভার কমে যাওয়া। ৮ রানে ৩ উইকেট ফেলে দেওয়ার পরও বাংলাদেশকে উদ্বেগে রেখেছিলেন গ্যাভিন হ্যামিল্টন। ম্যাচ প্রায় বেরই করে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। স্ট্রেট ড্রাইভে হাত লাগিয়ে বোলার মঞ্জুরুল ইসলাম বল স্টাম্পে লাগান। কয়েক ইঞ্চির জন্য রান আউট হয়ে যান হ্যামিল্টন। বাংলাদেশের জয়ও নিশ্চিত হয়ে যায় তাতেই।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ: ৫০ ওভারে ১৮৫/৯ (মিনহাজুল ৬৮, নাঈমুর ৩৬, এনামুল ১৯; ব্লেইন ৪/৩৭, ডায়ার ২/২৬, আসিম ২/২৪, ব্রিঙ্কলে ১/৪৫)।স্কটল্যান্ড: ৪৬.২ ওভারে ১৬৩ (হ্যামিল্টন ৬৩, ডেভিস ৩২; মঞ্জুরুল ২/৩৩, মাহমুদ ২/২৭, হাসিবুল ২/২৬, এনামুল ১/২৩, মিনহাজুল ১/১২)।ফল: বাংলাদেশ ২২ রানে জয়ীম্যাচের সেরামিনহাজুল আবেদীন [৬৮ ও ১/১২]বিশ্বকাপে আমার খেলারই কথা ছিল না। শেষপর্যন্ত দলে সুযোগ পাওয়ার পর যাদের আস্থা ও ভালোবাসায় দলে ঢুকেছিলাম, তাদের প্রতিদান দেওয়ার ব্যাপার ছিল। স্কটল্যান্ডের বিপক্ষে আমাদের সম্মানের ম্যাচটি জিতিয়ে সেটি কিছুটা হলেও দিতে পেরেছিলাম। টসে হেরে তীব্র ঠান্ডার মধ্যে ব্যাটিং করতে নেমে আমাদের শুরুটা হয়েছিল খুব খারাপ। আমি ব্যাট করেছিলাম ৬ নম্বরে। অথচ দশম ওভারেই নামতে হয়েছিল, স্কোরবোর্ডে তখন মাত্র ২৪। পরের ওভারেই তা হয়ে গেল ৫ উইকেটে ২৬। শুরুতে লাইফ পাওয়ার পরই মনে হয়েছিল, এটা হয়তো আমারই দিন। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়ে ম্যান অব দ্য ম্যাচ—মনে হওয়াটা তো ঠিকই ছিল।বাঘের প্রথম গর্জনবিপক্ষ পাকিস্তান, ১৯৯৯, নর্দাম্পটনবাংলাদেশের প্রথম বড় জয় এবং বিশ্বকাপ ইতিহাসেরও অন্যতম বড় আপসেট। তখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত ও পরে রানার্সআপ হওয়া পাকিস্তানকে হারিয়ে পুরো বিশ্বকে চমকে দিল বাংলাদেশ। এই ম্যাচের আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলের ওয়েস্ট ইন্ডিয়ান কোচ গর্ডন গ্রিনিজের হাতে বরখাস্তের চিঠি ধরিয়ে দেয়। তার পরও সকালে মাঠে এসেছিলেন গ্রিনিজ, দলের কাছ থেকে বিদায় নেওয়ার পর বলে যান ‘একটা কিছু করতে’। বাংলাদেশ দল এর চেয়ে বেশি কিছু করতে পারত না! শুরুতে শাহরিয়ার হোসেনের স্ট্রোক-ঝলমল ৩৯ রানের পর আকরামের ৪২ বাংলাদেশকে এনে দেয় ২২৩ রানের সংগ্রহ। প্রথম ওভারেই আফ্রিদিকে ফিরিয়ে দেন খালেদ মাহমুদ। এর পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পাকিস্তান পরিণত হয় ৫ উইকেটে ৪২-এ। বাংলাদেশের উজ্জীবিত বোলিং-ফিল্ডিংয়ে সেখান থেকে আর ফিরতে পারেনি তারা। টিভি আম্পায়ারের সিদ্ধান্তে সাকলায়েন মুশতাকের রান আউটের মাধ্যমে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেয়ে যায় লাল-সবুজে; উৎসবের আনন্দে মাঠে যে ঢুকে পড়েছে প্রবাসী বাংলাদেশিরা।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ: ৫০ ওভারে ২২৩/৯ (শাহরিয়ার হোসেন ৩৯, আকরাম ৪২; সাকলায়েন ৫/৩৫)।পাকিস্তান: ৪৪.৩ ওভারে ১৬১ (মেহমুদ ২৯, ওয়াসিম ২৯; মাহমুদ ৩/৩১, নাঈমুর ১/২০, শফিউদ্দিন ১/২৬, রফিক ১/২৮, মিনহাজুল ১/২৯)।ফল: বাংলাদেশ ৬২ রানে জয়ী।ম্যাচের সেরাখালেদ মাহমুদ[২৭ ও ৩/৩১]বিশ্বকাপে আমাদের শেষ ম্যাচ, পাকিস্তান তখনো অপরাজিত। স্কটল্যান্ডকে হারানোর পর আমরা অনেক আত্মবিশ্বাসী ছিলাম, তাই বলে জয়ের আশা করিনি। সবাইকে সুযোগ দেওয়ার জন্য সেই ম্যাচে আমাদের ফাস্ট বোলারদের খেলানো হয়নি, আমাকে তাই নতুন বলে শুরু করতে হয়েছিল। ভালো সুইং পেয়েছিলাম, উইকেটও। এর আগে ব্যাটিংয়েও আমি আমার মতোই চালিয়ে খেলে কিছু রান করেছিলাম। ওই ম্যাচের দিন সকালে মাঠে যাওয়ার সময় স্টেডিয়ামের দিকে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে দর্শকের ভিড় দেখে আমরা খুব উজ্জীবিত হয়েছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম বড় জয়, আর সেই জয়ে আমি ম্যান অব দ্য ম্যাচ—এই ম্যাচটা আমার ক্যারিয়ারের স্মরণীয়তম না হয়ে উপায় আছে!স্বপ্নযাত্রার শুরুবিপক্ষ ভারত, ২০০৭, পোর্ট অব স্পেনবিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের কারণে বাংলাদেশ পরিণত হয়েছিল আলোচিত এক দলে। ভারতের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচের আগে কেমন যেন একটা আবহই তৈরি হয়ে গিয়েছিল—বাংলাদেশ কিছু একটা ঘটিয়ে ফেলতেও পারে। ঘটালও। উইকেটের স্পষ্ট আর্দ্রতাকে পাত্তা না দিয়ে টসে জিতে ব্যাটিং করতে নেমে ৭২ রানের মধ্যে ফিরে যায় ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপের চারজন। দুই বাঁহাতি সৌরভ ও যুবরাজের ৮৫ রানের জুটিটি একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল; ৫ বলের মধ্যে দুজনেরই বিদায়ের পর শূন্য রানে আউট পরের তিন ব্যাটসম্যান। বাংলাদেশের ইনিংসের শুরুতে মাত্রই পঞ্চম ওয়ানডে খেলতে নামা তামিম ইকবালের ব্যাটে ঝলসে ওঠে বিদ্যুৎ। অবিশ্বাস্য কিছু শটে সাজানো ৫৩ বলে ৫১ রান করে যখন তিনি আউট হন, দলের রান মাত্র ৬৯! ১০ রানের মধ্যে তৃতীয় উইকেট পড়লেও উইকেটকিপার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরি বাংলাদেশকে নিয়ে যায় জয়ের সুবর্ণ বন্দরে। শুরু হয় বিশ্বকাপ স্বপ্নযাত্রার।সংক্ষিপ্ত স্কোরভারত: ৪৯.৩ ওভারে ১৯১ (সৌরভ ৬৬, যুবরাজ ৪৭; মাশরাফি ৪/৩৮, রাজ্জাক ৩/৩৮, রফিক ৩/৩৫)বাংলাদেশ: ৪৮.৩ ওভারে ১৯২/৫ (মুশফিকুর ৫৬*, সাকিব ৫৩, তামিম ৫১; শেবাগ ২/১৭, প্যাটেল ২/৩৯)ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ীম্যাচের সেরামাশরাফি বিন মুর্তজা [৪/৩৮]ত্রিনিদাদে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা সব দল একই হোটেলে ছিলাম। ম্যাচের এক-দুদিন আগে সুইমিং পুলে যুবরাজ আমার আর রফিক ভাইয়ের সঙ্গে দুষ্টুমি করছিল। আমাকে দেখিয়ে বলছিল, ‘তোমাদের বোলিংয়ে তো ও ছাড়া আর কেউই নেই।’ রফিক ভাই পাল্টা জবাব দিয়েছিলেন, ‘ও-ই যথেষ্ট। তোদের হারাতে আর কাউকে লাগবে না।’ এই ম্যাচটির দিকে ফিরে তাকালে রানার কথাও খুব মনে পড়ে। ও ছিল আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। এই ম্যাচের আগের দিন ওর মৃত্যুর খবরটা পেয়ে বিশ্বাসই করতে পারিনি। মাঠেও রানার কথা খুব মনে পড়ছিল, ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারটা ওকেই উৎসর্গ করেছিলাম।ছোট প্রতিপক্ষ বড় জয়বিপক্ষ বারমুডা, ২০০৭, পোর্ট অব স্পেনগ্রুপে এই একটি ম্যাচেই নির্ভার হয়ে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ দলের। অথচ এটিই হয়ে গেল মহা টেনশনের ম্যাচ। সমীকরণটা এমন ছিল যে, বাংলাদেশ জিতলেই সুপার এইট। হেরে গেলে তখন রান রেট-টেটের হিসাব। ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে গেলেও বাংলাদেশের সমস্যা ছিল না। কিন্তু সেই সম্ভাবনা জাগিয়েও এক সময় শুরু হলো ম্যাচ, যেটি নেমে এলো মাত্র ২১ ওভারে। আদর্শ সিমিং কন্ডিশনে বাংলাদেশ টসটা জিতেছিল বলে রক্ষা। বারমুডাকে ৯৪ রানে বেঁধে রাখায় অবশ্য বড় ভূমিকা ছিল স্পিনারদেরও। মাশরাফি ও রাসেল শুরুর ধাক্কাটা দিলেও সফলতম ছিলেন রাজ্জাক। ৩৭ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর বাংলাদেশের ড্রেসিংরুমে একটা কাঁপন শুরু হয়ে গিয়েছিল। সেটি থামায় সাকিব ও আশরাফুলের অপরাজিত ৫৯ রানের জুটি। বারমুডার বিপক্ষে আপাত তুচ্ছ একটা জয়ই বাংলাদেশকে মাতিয়ে তোলে ইতিহাস গড়ার আনন্দে।সংক্ষিপ্ত স্কোরবারমুডা: ২১ ওভারে ৯৪/৯ (মিনর্স ২৩, পিচার ২২; রাজ্জাক ৩/২০, মাশরাফি ২/৮, সাকিব ২/১২, রাসেল ১/১৪, রফিক ১/১৮)।বাংলাদেশ: ১৭.৩ ওভারে ৯৬/৩ (আশরাফুল ২৯*, সাকিব ২৬*; মুকুদ্দেম ৩/১৯)।ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ীম্যাচের সেরামোহাম্মদ আশরাফুল [২৯*]কন্ডিশন ছিল পুরোপুরি পেসারদের সহায়ক। বারমুডার সালিম মুকুদ্দেম নামে এক বোলার বড় বড় সুইং করাচ্ছিল। তবে ও মূলত ইনসুইং বোলার ছিল বলে আমার খুব বেশি সমস্যা হয়নি। বাঁহাতি তামিম ও নাফীসের জন্য তা আউট সুইং করে যাওয়াতেই ওদের বেশি সমস্যা হয়েছিল। ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুটি ম্যাচে আমি ৭ নম্বরে ব্যাটিং করে নটআউট থাকায় এই ম্যাচে আমাকে ৫ নম্বরে নামানো হয়। আমি আর সাকিব মিলে ম্যাচটা শেষ করে দিয়ে এসেছিলাম। তবে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে আমার নাম ঘোষণা করার পর একটু অবাকই হয়েছিলাম। ২৯ নটআউট করেই ম্যান অব ম্যাচ!সুপার এইটে সুপার জয়বিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ২০০৭, গায়ানা, বিশ্বকাপবিশ্বকাপের সুপার এইটে ওঠাতেই যখন বাংলাদেশের দৌড় শেষ বলে মনে হচ্ছিল, তখনই আবার চমক। ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকাকে নাকানিচুবানি খাইয়ে অবিস্মরণীয় এক জয়। গায়ানার প্রভিডেন্সের উইকেটকে উপমহাদেশীয় উইকেট বলে ভুল করতেই পারতেন কেউ। স্লো-লো-টার্নিং সেই উইকেটে বাংলাদেশের বাঁহাতি স্পিনারদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা রীতিমতো হাবুডুবু খেল। হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েও হার্শেল গিবস একাই যা একটু লড়লেন, কিন্তু তাঁর অপরাজিত ৫৬ রানের পরও দক্ষিণ আফ্রিকা থেমে গেল বাংলাদেশের স্কোরের ৬৭ রান পেছনে। বাংলাদেশের স্কোর এত বড় হওয়াটা বলতে গেলে মোহাম্মদ আশরাফুলের একক অবদান। ২৪তম ওভারেও বাংলাদেশের রান ছিল ৮৪। ৮৩ বলে ৮৭ রানের রোমাঞ্চকর এক ইনিংস খেলে ৫০ ওভার শেষে সেটিকেই ২৫১ রানে নিয়ে যান আশরাফুল। দক্ষিণ আফ্রিকার ইনিংসে এক মুহূর্তের জন্যও ম্যাচের ফলাফল নিয়ে কোনো সংশয় জাগেনি। বড় দলের বিপক্ষে এমন আধিপত্য দেখিয়ে বাংলাদেশ খুব কমই জিতেছে।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ: ৫০ ওভারে ২৫১/৮ (আশরাফুল ৮৭, তামিম ৩৮, আফতাব ৩৫; নেল ৫/৪৫)দক্ষিণ আফ্রিকা: ৪৮.৪ ওভারে ১৮৪ (গিবস ৫৬*, ক্যালিস ৩২; রাজ্জাক ৩/২৫, রাসেল ২/৪১, সাকিব ২/৪৯, রফিক ১/২২)ফল: বাংলাদেশ ৬৭ রানে জয়ীম্যাচের সেরামোহাম্মদ আশরাফুল [৮৩ বলে ৮৭]এটি আমার ক্যারিয়ারের ‘স্পেশাল’ একটা ইনিংস। সেদিন আমি যা করতে চেয়েছি, তা-ই হয়েছে। ওই ম্যাচে ওপেনিংয়ে ৪২ রান ওঠার পরও আমরা ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিলাম। ২০-৩০ রান করে ফেলার পর অবশ্য আমি আর কোনো কিছুরই চাপ অনুভব করিনি। ওই ইনিংসে অনেকগুলো ‘স্কুপ’ শট খেলেছিলাম, পরে যা আমার নামেই পরিচিতি পেয়ে যায়। ল্যাঙ্গেভেল্টের বলে আরেকটা শট বিশেষভাবে মনে আছে। মনে হচ্ছিল ও ইয়র্কার দেবে, তা-ই দিয়েছিল, আমি শুধু ব্যাটটা ছুঁইয়েছিলাম, বল গুলির মতো পয়েন্ট দিয়ে চার হয়েছিল। ফিল্ডাররা পর্যন্ত অবাক হয়ে তাকিয়ে ছিল।