হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ড বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে ৪০৪ রান। হাতে থাকা দেড় দিনেরও কম সময়ের মধ্যে বাংলাদেশকে এই রান করতে হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করেছে। তামিম ইকবাল ৩০ রান করে আইট হন। জুনায়েদ ব্যক্তিগত ৮ রান করে ক্রিস মার্টিনের বলে বোল্ড হন। জুনায়েদের আউটটিকে দুর্ভাগ্যই বলা যেতে পারে। মার্টিনের বলে জুনায়েদের ব্যাটে লেগে বাতাসে উঠে যাওয়া বল সোজাসুজি স্ট্যাম্পের ওপর এসে পড়ে। নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৫৮ রান করে ইনিংস ঘোষণা করে। বাংলাদেশের পক্ষে মাহমুদউল্লাহ ৮৪ রানে ২ উইকেট পান।এর আগে, বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৪০৮ রানে অলআউট হয়। নিউজিল্যান্ড ৭ উইকেটে ৫৫৩ রান করে ইনিংস ঘোষণা করে।এই ইনিংসের সবচেয়ে মজার ব্যাপার হলো—নিউজিল্যান্ডের তিনজন ব্যাটসম্যানের রান আউট হওয়া। ওয়াটলিং, ম্যাকিনটোশ ও ইনগ্রামকে রান আউটের ফাঁদে ফেলেন বাংলাদেশের ফিল্ডাররা।