জয়ের জন্য বৃদ্ধা হলেন বন্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেতা-পরিচালক শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ধারাবাহিক নাটকে বন্যা মির্জাকে ১০০ বছর বয়সী এক নারীর চরিত্রে দেখা যাবে। এ প্রসঙ্গে জয় বলেছেন, ‘ঘুড়ি ওড়ে’ শিরোনামের এ নাটকটিতে মেকআপ, গেটআপে তাকে দেখে চেনার কোনো উপায়ই নেই। রচনা ও পরিচালনার পাশাপাশি নাটকটিতে অভিনয়ও করেছেন জয়। ১০০ বছরের বৃদ্ধার চরিত্রে অভিনয়ের জন্য গেটআপ-মেকআপে বেশ শ্রম দিতে হয়েছে বন্যা মির্জাকে। চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য নাকি কণ্ঠ ও শরীরে সেই বয়স ফুটিয়ে তোলার চেষ্টা করতে হয়েছে।পরিচালনা প্রসঙ্গে জয় জানিয়েছেন, ‘এর আগে কখনো ধারাবাহিক নাটক পরিচালনা করিনি। নাটকটিতে আমি অভিনয়ও করেছি। বন্যার চরিত্রটি যেমন ব্যতিক্রম, তেমনি আমার চরিত্রটিও মজার। আর এ নাটকের জন্য বন্যা অনেক কষ্ট করেছে। শুধু বন্যা নয়, সব অভিনেতা-অভিনেত্রীই পরিশ্রম করেছেন। ঘুড়ি ওড়ে নাটকটি শিগগিরই এটিএন বাংলায় দেখানো হবে।