জয়ের ব্যাপারে আশাবাদী মহিউদ্দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মেয়র হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে নগরের পাঁচলাইশ থানার পাশে আহম্মেদ মিয়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে এ কথা বলেন। মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমি শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছি। যে পরিবেশে ভোট গ্রহণ চলছে, তাতে আমি সন্তুষ্ট। এভাবে ভোট গ্রহণ চললে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’