জয়ের রাজনীতিতে আসার পক্ষে মত বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের রাজনীতিতে আসার পক্ষে জনমতের পাল্লা ভারী। শহরের চেয়ে গ্রামের মানুষ জয়ের রাজনীতিতে আসার পক্ষে বেশি মত দিয়েছেন। পুরুষ ও নারীদের ক্ষেত্রে সমানসংখ্যক উত্তরদাতা জয়ের পক্ষে মত দিয়েছেন।প্রথম আলো জনমত জরিপে অংশ নেওয়া ৫৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, জয়ের রাজনীতিতে সক্রিয় হওয়া উচিত। ৪১ শতাংশের মত উল্টো। এক শতাংশ এ ব্যাপারে উত্তর দিতে রাজি নন ও দুই শতাংশ বিষয়টি জানেন না।তবে শহুরে উত্তরদাতাদের মধ্যে ৫০ শতাংশ ও গ্রামের ৫৮ শতাংশ জয়ের রাজনীতিতে সক্রিয় হওয়ার পক্ষে মত দিয়েছেন। এই মতের বিপক্ষে শহরে ৪৭ ও গ্রামে ৩৯ শতাংশ উত্তরদাতা রয়েছেন। পুরুষদের মধ্যে ৫৭ শতাংশ সক্রিয় হওয়ার পক্ষে ও ৪২ শতাংশ বিপক্ষে এবং নারীদের মধ্যে ৫৭ শতাংশ পক্ষে ও ৪০ শতাংশ বিপক্ষে মত দিয়েছেন।