ঝগড়া নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ভারতের সঙ্গে ঝগড়া নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। ভারতের আন্তনদী সংযোগ উদ্যোগের প্রতিবাদে আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।আবুল মকসুদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের গাঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভারত একতরফাভাবে এ সম্পর্ক নষ্ট করলের তা হবে দুঃখজনক। তিনি আরও বলেন, ‘যদি চীনের কারণে ব্রহ্মপুত্রের পানি শুকিয়ে যায় কিংবা কোনো ক্ষতি হয়, তার নিন্দা জানাই। একইভাবে ভারতের কোনো প্রকল্পের কারণে বাংলাদেশের ক্ষতি হলে তা আমরা মেনে নিতে পারি না।’ তিনি আশা করেন, ভারত এ দেশের মানুষের আবেগ-উত্কণ্ঠা বুঝতে পেরে ব্যবস্থা নেবে।প্রসঙ্গত, ভারতের অরুণাচল প্রদেশে দেশটির সবচেয়ে বড় নদ ব্রহ্মপুত্র হঠাত্ করে শুকিয়ে যাচ্ছে বলে বার্তা সংস্থা পিটিআই গতকাল শুক্রবার একটি খবর প্রকাশ করলে ভারতের অনেকেই একে চীনের ষড়যন্ত্র বলে মন্তব্য করেন।