ঝড়ে হাসপাতালে নিতে না পারায় দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝড়ের কারণে হাসপাতালে নিতে না পারায় আজ বৃহস্পতিবার চাঁদপুরের হাইমচর উপজেলার হাইমচর ইউনিয়নের চরকোড়ালিয়ায় দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন জোবেদা বেগম (৫০) ও রশিদ বাঘ (৮৫)। হাইমচর উপজেলার চেয়ারম্যান শাহজাহান মিয়া জানান, আজ সকাল ১০টার দিকে আনোয়ার গাইন কান্দি গ্রামের জোবেদা বেগম হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। এ সময় ঘূর্ণিঝড় মহাসেনের কারণে উত্তাল মেঘনা নদী পাড়ি দিয়ে চিকিৎসর জন্য চাঁদপুর বা হাইমচরে নিতে না পারায় ওই গ্রামেই তাঁর মৃত্যু হয়।এদিকে, দুপুর ১২টার দিকে রশিদ বাঘ অসুস্থ হয়ে পড়লে একই কারণে তাঁর মৃত্যু হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহায়তায় আজ বিকেলে তাঁদের দাফন করা হয়েছে।হাইমচর থানার পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।