ঝরনার জলধারায় পড়ে ছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঝরনার জলধারায় পড়ে মারা গেছেন চারুকলা অনুষদের একজন ছাত্র। আজ বুধবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর নাম সালমান জাহান (২০)। তিনি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। সালমানের বন্ধু রাকিব জানান, সালমানের গ্রামের বাড়ি নোয়াখালীতে। তিনি চট্টগ্রামের লালখান বাজারে পরিবারের সঙ্গে থাকতেন। জানা যায়, চারুকলা অনুষদটি শহরে অবস্থিত। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে ক্লাস বন্ধ থাকায় আজ সকালে সালমান বন্ধুদের সঙ্গে শহর থেকে বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যান। একপর্যায়ে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঝরনার কাছে পা পিছলে পানিতে পড়ে যান সালমান। এর পর থেকে তিনি নিখোঁজ। শুরু হয় খোঁজাখুঁজি। পরে বেলা দুইটা ১০ মিনিটে আগ্রাবাদের ফায়ার সার্ভিসের ডুবুরি সাইফুল ইসলাম তাঁর লাশ উদ্ধার করেন।