ঝরে পড়া শিশুদের স্কুলগামী করার লক্ষ্যে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝরে পড়া শিশুদের স্কুলগামী করার লক্ষ্যে ‘আমাদের এগিয়ে আসতে হবে’ শীর্ষক কর্মশালা ৩ মার্চ অনুষ্ঠিত হয়। ব্র্যাক গৌরনদী ও উজিরপুরের আয়োজনে মুন্সিরতালুক গ্রামের দারিদ্র্য বিমোচন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবু বক্কর। বক্তব্য দেন মনিরুজ্জামান খান, পবিত্র কুমার বিশ্বাস, আলতাবুর রহমান, জাকারিয়া আলম, অখিল কুমার দাস প্রমুখ। শেষে ঝরে পড়া ৫০টি শিশুর হাতে স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ এবং ঝরে পড়া শিশুদের বিনা বেতনে শিক্ষাদানের জন্য একটি কোচিং সেন্টার উদ্বোধন করা হয়।