ঝলমলে শাড়িতে আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভি অনুষ্ঠানে ঝলমলে রঙের শাড়ি পরে হাজির হতে আপত্তি জানিয়েছেন সাইফ আলী খানের হবু বউ কারিনা কাপুর। সম্প্রতি দিওয়ালির জন্য নির্মিত একটি অনুষ্ঠানে এ ধরনের আপত্তি করেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার খবরে কারিনা কাপুর অনুষ্ঠানটিতে উজ্জ্বল রঙের শাড়ি না পরার কারণটিও উল্লেখ্য করেন। তিনি বলেন, সাইফ আলী খানের বাবা নবাব মনসুর আলী খান মারা গেছেন খুব বেশিদিন হয়নি। পরিবারটি এখনো শোক কাটিয়ে ওঠতে পারেনি। এ অবস্থায় কোনো টিভি অনুষ্ঠানে ঝলমলে রঙের শাড়ি পরা কোনোভাবেই ঠিক না।জানা গেছে, সাদা সালোয়ার-চুড়িদার ও গোলাপি পাড়ের ওড়না পরেই দিওয়ালির ওই টিভি অনুষ্ঠানে অংশ নিয়েছেন কারিন। প্রেমিক সাইফ আলী খানের মতো কারিনাও হবু শ্বশুরবাড়ির বিভিন্ন নিয়মকানুন মেনে চলার চেষ্টা করছেন।