ঝালকাঠি চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ উপলক্ষে ঝালকাঠি প্রেসক্লাবের উদ্যোগে ১৪ এপ্রিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি ঝালকাঠির জেলা প্রশাসক মো. ইলিয়াছ লস্কর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শহরের বিভিন্ন বিদ্যালয়ের ৫০ জন শিশু অংশ নেয়।রাজাপুরে নৌকাবাইচ: বর্ষবরণ উপলক্ষে ১৫ এপ্রিল ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পালট-বড়ইয়া যুবসংঘের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চারটি দল অংশ নেয়। প্রতিযোগিতায় ভাতকাঠি গ্রামের জুয়েল মাঝির দল প্রথম, রাজাপুর সদরের কামাল মাঝি দ্বিতীয় ও সবুর মাঝি তৃতীয় হয়। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইউএনও জাহাঙ্গীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান চন্দ্রশেখর হালদার ও রাজাপুর বড়ইয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুনিরুজ্জামান।