ঝালকাঠি জেলা দল বিভাগীয় চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ডানন জাতীয় অনূর্ধ্ব ১২ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গত ৩১ মে ঝালকাঠি জেলা দল স্বাগতিক বরিশাল জেলা দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের পক্ষে রিমন ও মারজান একটি করে গোল করেন। বরিশাল বিভাগ চ্যাম্পিয়ন হওয়ায় ঢাকায় অনুষ্ঠিত বিভাগীয় টুর্নামেন্টে ঝালকাঠি জেলা দল অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান। এ টুর্নামেন্টে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা ও বরগুনা জেলা দল অংশ নেয়।