ঝালকাঠি পৌরসভা নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট গ্রহণের মাত্র ১৮ ঘণ্টা আগে নির্বাচন কমিশনের নির্দেশে ঝালকাঠি পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন ঝালকাঠি পৌরসভা নির্বাচনের রির্টানিং কর্মকর্তা খোন্দকার মোস্তাফিজুর রহমান।রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় নির্বাচন বন্ধের নির্দেশনা-সংবলিত একটি ফ্যাক্সবার্তা জেলা নির্বাচন কার্যালয়ে আসে। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আবদুল বাতেন স্বাক্ষরিত এ চিঠির পরিপ্রেক্ষিতে রির্টানিং কর্মকর্তা আজ বেলা দেড়টায় নির্বাচন বন্ধের নোটিশ জারি করেন।উল্লেখ্য, ঝালকাঠি পৌরসভার বর্তমান মেয়র আবদুল হালিম গাজী (এই নির্বাচনে প্রার্থী হননি) ও স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মো. মকবুল হোসেন আকন্দ ঝালকাঠি পৌরসভা নির্বাচনের তফসিল ও ভোটার-তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে গত বছরের ৬ ডিসেম্বর পৃথক দুটি রিট আবেদন দায়ের করেন।বিচারপতি মিফতাহউদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে ২৩ জানুয়ারি রায় প্রদান করেন। রায়ে ঝালকাঠি পৌরসভা নির্বাচনের ভোটার-তালিকা ও তফসিল অবৈধ ঘোষণা করেন।এ রায়ের বিরুদ্ধে একজন মেয়র পদপ্রার্থীর ছেলে মনিরুল ইসলামসহ চারজন ভোটার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে ২৫ জানুয়ারি হাইকোর্টের রায় স্থগিত রাখার আবেদন জানান। চেম্বার বিচারপতি এস কে সিনহা হাইকোর্টের রায় বহাল রাখেন।