ঝালকাঠি ভূমি অফিসগুলোর হালচাল
জমির কোনো কাজে ভূমি অফিসে যেতে হবে, এ কথা ভাবলেই সবাই আঁতকে ওঠেন। না জানি কত ধরনের ভোগান্তি আছে কপালে, এ কথা ভেবে চিন্তায় পড়েন। হতে পারে নামজারি, সংশোধনী সহিমোহরের পরচা, রেকর্ড ভাঙা বা বন্দোবস্ত নবায়ন—এসব কাজ করতে গেলে পদে পদে ভোগান্তি পোহাতে হয় এমন কথাই মানুষ শুনে আসছে। প্রবাদ আছে, ভূমি অফিসের চেয়ার-টেবিলও টাকা চায়। আর টাকা ছাড়া ফাইল তো নড়েই না এক টেবিল থেকে অন্য টেবিলে। এসব কথা জানার জন্য সরেজমিনে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি। শুনেছেন ভুক্তভোগীদের নানা সমস্যার কথা। ছোট কর্মচারী থেকে শুরু করে কর্মকর্তাদের টাকা দিতে হয়। শুনেছেন, টাকা দিয়েও কাজ হয় না সময়মতো। কিন্তু ভুক্তভোগী কেউ নাম প্রকাশ করতে চান না। কারণ, কে টাকা নিয়েছেন তাঁর নাম বললে কাজ করে দেবেন না। অনেক ক্ষেত্রে উল্টো ঘটনাও ঘটতে পারে, এমন আশঙ্কার কথাও কেউ কেউ বলেছেন। ঝালকাঠির চার উপজেলার ভূমি অফিসের ওপর প্রতিবেদন তৈরি করেছেন আমাদের প্রতিনিধি মো. আক্কাস সিকদার