ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের বরিশাল বিভাগের আঞ্চলিক ভাষা প্রতিযোগের আসর বসেছিল ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ের নয়নাভিরাম চত্বরে। প্রতিষ্ঠানটি ২০১১ সালে উদ্যাপন করেছে প্রতিষ্ঠার শতবর্ষ। যার আঙিনায় রয়েছে বিস্তৃত মাঠ, পুকুর আর সূর্যঘড়িসংবলিত নাতিদীর্ঘ এক প্রবেশপথ। এর এসএসসি, জেএসসি ও পিএসসি পরীক্ষার ফল বরাবরই ঈর্ষণীয়। নিয়মিত কার্যক্রমের সঙ্গে বিদ্যালয়টি জাতীয় দিবসগুলোও সোৎসাহে পালন করে। বিভিন্ন রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিএনসিসি, রেডক্রিসেন্টের আয়োজনেও ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয় সতত সরব।