ঝালকাঠি হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বাস্থ্যসেবা সুযোগ নয়, অধিকার’ স্লোগান সামনে রেখে সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দাবিতে ঝালকাঠিতে ৩১ ডিসেম্বর নাগরিক মৈত্রীর উদ্যোগে নাগরিক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি) ও ডাক দিয়ে যাইয়ের অ্যাডভোকেসি কার্যক্রমের আওতায় এ কর্মসূচি নেওয়া হয়। হাসপাতালের সামনের সড়কে অনুষ্ঠিত সমাবেশে জেলা নাগরিক মৈত্রীর আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন সভাপতিত্ব করেন। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান, জেলা মহিলা পরিষদের সভানেত্রী সাহানা আলম, হেমায়েত উদ্দিন, দুলাল সাহা, আবদুর রহমান, মানিক রায়, জিয়াউল হাসান, মাহবুব আলম, মানিক লাল ঘোষ, গোলাম সাঈদ খান, শফিউল ইসলাম, শফিউল আজম, আনিসুর রহমান ও বিপুল শীল সমাবেশে বক্তব্য দেন।