ঝালকাঠিতে আগুনে পুড়ে সন্তানসহ বাবা-মায়ের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রামে আগুনে পুড়ে বাবা-মা ও তাঁদের সন্তানের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে আগুনে মারাত্মক দগ্ধ এই তিনজন আজ শুক্রবার মারা যান।নিহত ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম, তাঁর স্ত্রী ইয়াসমিন বেগম ও সন্তান নাঈম।নিহত ব্যক্তিদের স্বজনেরা জানান, গাড়িচালক নজরুল ইসলামের বাড়িতে গতকাল রাতে আগুন লাগলে প্রতিবেশীরা এসে পানি দিয়ে তা নেভায়। তারা ঘরের ভেতর থেকে মারাত্মক দগ্ধ অবস্থায় নজরুল ও তাঁর স্ত্রী-সন্তানকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাওয়া ফেরিঘাটে শিশু নাঈমের মৃত্যু হয়। পরে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাঈমের বাবা-মায়েরও মৃত্যু হয়।শাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমায়েত হোসেন তিজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।