ঝালকাঠিতে আদালত অবমাননা মামলায় অভিযোগ গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির সাবেক জেলা প্রশাসক হরিপ্রসাদ পাল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রঞ্জিত কুমার দাসসহ চারজনের বিরুদ্ধে পূর্ব চাঁদকাঠী বায়তুল আমান জামে মসজিদ কর্তৃপক্ষের করা আদালত অবমাননা মামলায় ৪ জানুয়ারি অভিযোগ গঠন করা হয়েছে।ঝালকাঠি সিনিয়র সহকারী জজ এ এস এম রেজা জাকেরের আদালতে এঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর আগে আদালতের কাঠগড়ায় সাবেক দুই জেলা প্রশাসক নিজেদের নির্দোষ দাবি করেন। মসজিদ কমিটির পক্ষে সভাপতি মাহবুব আলম নিজেই মামলা পরিচালনা করেন।