ঝালকাঠিতে চ্যাম্পিয়ন কাঠালিয়া উপজেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে ২৮ সেপ্টেম্বর জাতীয় আন্তস্কুল-মাদ্রাসা প্রতিযোগিতার ফুটবল খেলায় কাঁঠালিয়া উপজেলা দল টাইব্রেকারে ৪-৩ গোলে ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। শেষে জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবা হোসেন বক্তব্য দেন।এ প্রতিযোগিতায় হ্যান্ডবল বালিকা বিভাগে সরকারি হরচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বালক বিভাগে ঝালকাঠি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং কাবাডি প্রতিযোগিতায় ঝালকাঠির চামটা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।