ঝালকাঠিতে জঙ্গি সন্দেহে হিজবুত তওহীদের ৮ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটিতে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব। উপজেলার তিমিরকাঠি ও ভরতকাঠি গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব উপজেলার তিমিরকাঠি ও ভরতকাঠি এলাকায় অভিযান চালায়। এ সময় তিমিরকাঠি গ্রামের হারুন অর রশীদের বাড়ি থেকে নাছিমা বেগম, আল-আমিন খান, উজিরপুর গ্রামের শারমিন বেগম ও চরাদী গ্রামের মাসুদ হাওলাদার এবং ভরতকাঠি গ্রামের নুর হোসেনের বাড়ি থেকে খাদিজা আক্তার, হেনা নাসরিন, আইয়ুব আলী খান ও মো. রায়হান নামের আটজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই হিজবুত তওহীদের সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করেছে।