ঝালকাঠিতে জামায়াতের এক নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠি সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. তছলিম উদ্দিনকে গতকাল সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সরকারি সড়ক নির্মাণে বাধা দান ও সড়কের ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে।ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহামুদুর রহমান জানান, সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের বাসিন্দা তছলিম উদ্দিন ওই ইউনিয়নের গুদিঘাটা থেকে শাওরাকাঠি পর্যন্ত এলজিইডির নির্মাণাধীন একটি সড়ক নির্মাণকাজে দীর্ঘ দিন ধরে বাধা দিয়ে আসছিলেন।এমনকি সড়কের কিছু অংশ তছলিম ভেঙে ফেলেন। সড়ক নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক সরদার আবদুল মান্নান জামায়াতের এই নেতার বিরুদ্ধে গতকাল সোমবার ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(খ) ধারায় সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তছলিম উদ্দিনকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি আরও জানান।