ঝালকাঠিতে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে ধর্ষণের দায়ে মসজিদের সাবেক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামির নাম রুহুল আমিন তালুকদার। তাঁর বাড়ি নলছিটি উপজেলার শ্রীরামপুর গ্রামে। তিনি আমিরাবাদ বাজার মসজিদে ইমামতি করতেন।আদালত ইমামকে আরও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডও দিয়েছেন। নারী ও শিশুনির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক সিদ্দিকুল আরেফিন চৌধুরী গতকাল সোমবার এই রায় দেন।মামলার শুনানি অনুসারে, গত ১৮ এপ্রিল রাতে রুহুল আমিন তালুকদার তাঁর আমিরাবাদ বাজারের বাড়িতে মাগার গ্রামের একটি দরিদ্র মেয়েকে ধর্ষণ করেন। পুলিশ পরদিন সকালে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মেয়েটির মা এ ঘটনায় বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করেন। ইউএনবি