ঝালকাঠিতে নাট্য কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠিতে ২৩ থেকে ২৭ আগস্ট পাঁচ দিনব্যাপী নাট্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় অনির্বাণ সাংস্কৃতিক গোষ্ঠী কর্মশালার আয়োজন করে।২৩ আগস্ট ঝালকাঠির টাউন হলে কর্মশালার উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রশান্ত দাস হরি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি জয়ন্ত কুমার সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাট্য নির্দেশক অমিত কর্মকার, ফাহাদ খান ও অনির্বাণ সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক আসাদুর রহমান প্রমুখ। কর্মশালায় ১৫ জন নাট্যকর্মী অংশ নেন।