ঝালকাঠিতে নাট্য কর্মশালা সমাপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠিতে পাঁচ দিনব্যাপী নাট্য কর্মশালা ২৭ আগস্ট শেষ হয়েছে। টাউন হলে সমাপনী অনুষ্ঠানে অণির্বান শিল্পীগোষ্ঠীর সদস্যরা ইভ টিজিং বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি নাটক পরিবেশন করেন।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির প্রতীক নাট্যগোষ্ঠীর সভাপতি মহাদেব কর্মকার। সংগঠনের সভাপতি জয়ন্ত সাহার সভাপতিত্বে বক্তব্য দেন স্বপন সেন গুপ্ত, হুমায়ুন কবির, আক্কাস সিকদার, গোলাম সাঈদ খান ও প্রশান্ত দাস।অণির্বান শিল্পীগোষ্ঠী প্রতীক নাট্যগোষ্ঠীর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ১৫ জন নাট্যকর্মী অংশ নেন।