ঝালকাঠিতে পাঁচ নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে পাঁচজন নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা পদক দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শিশুপার্কের উন্মুক্ত মঞ্চে ৮ মার্চ রাতে ঝালকাঠির জেলা প্রশাসক মো. ইলিয়াছ লস্কর এ পদক প্রদান করেন। পদকপ্রাপ্তরা হলেন, অঞ্জলী রানী গুপ্তা, রমা দাস, শেফালী রানী, সেলিনা রহমান ও রমাবতী বসু (মরণোত্তর)। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবা হোসেন। এ দিন বিকেলে জেলা প্রশাসক আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ পূর্তি মেলার উদ্বোধন করেন। মেলাস্থলের উন্মুক্ত মঞ্চে গভীর রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য ও কবিতা আবৃত্তি চলে।