ঝালকাঠিতে প্রথম আলোর যুগপূর্তি উৎসব পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো অকুতোভয়। দ্বিধা-দ্বন্দ্বহীন প্রকাশনায় অন্যন্য। আঁধার চিরে সকালের উদিত সূর্যের ছড়িয়ে দেওয়া আলোর মতোই পাঠক ও সমাজের চোখ স্বচ্ছ করে দেয় প্রথম আলো। তাই তো মাত্র এক যুগেই তার ঈর্ষণীয় পাঠকপ্রিয়তা। প্রথম আলোর যুগপূর্তি উপলক্ষে ৪ নভেম্বর ঝালকাঠি টাউন হলে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এসব কথা বলেন। শুভেচ্ছা বিনিময়ের আগে সকাল সাড়ে নয়টায় বন্ধুসভার কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে টাউন হলের সামনে শেষ হয়। সকাল ১০টায় বন্ধুসভার সদস্য ও অতিথিদের মিষ্টিমুখ করানোর পর শুরু হয় শুভেচ্ছা বিনিময় ও সংগীতানুষ্ঠান। শুভেচ্ছা বক্তব্য দেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দাকার মোস্তাফিজুর রহমান, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মু. আবদুর রশিদ, সহসভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান, দৈনিক শতকণ্ঠের সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রতীক নাট্যগোষ্ঠীর সভাপতি মহাদেব কর্মকার, সাধারণ সম্পাদক কাজী শফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর রুস্তম আলী চাষী, উদীচীর সাধারণ সম্পাদক গোলাম সাইদ খান, ফরিদা জাহান, ঝালকাঠি বন্ধুসভার সভাপতি মো. আফজাল হোসেন, কেওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মইন উদ্দিন তালুকদার, মো. সেলিম হাওলাদার, প্রশান্ত দাস, রিফাত হাসান, উজ্জ্বল বেপারী, দেলোয়ার হোসেন, প্রথম আলোর ঝালকাঠি প্রতিনিধি মো. আক্কাস সিকদার প্রমুখ। পরে বন্ধুসভার সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা গান পরিবেশন করেন। সকাল ১১টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেলে টাউন হলে বন্ধুসভার সদস্য বিশ্বজিৎ দাসের নির্দেশনায় রম্য নাটিকা বিড়ম্বনা মঞ্চস্থ হয়।